Sikkim Tunnel Accident | সিকিমের টানেল দুর্ঘটনায় মৃত বেড়ে দাঁড়ালো ২৫, তদন্তে ৪ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারের

Thursday, July 23 2026, 2:27 pm
Sikkim Tunnel Accident | সিকিমের টানেল দুর্ঘটনায় মৃত বেড়ে দাঁড়ালো ২৫, তদন্তে ৪ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারের
highlightKey Highlights

এই দুর্ঘটনা কীভাবে ঘটল? সেই বিষয়ে তদন্তের জন্য উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করল সিকিম সরকার। উদ্ধারকাজ এখনও চলছে।


পূর্ব সিকিমের পকিয়ং জেলার নামচি ও রংপো সংলগ্ন মামরিং এলাকায় একটি ২৫০ মিটার দীর্ঘ টানেল তৈরির কাজ চলছে। সোমবার দুপুরে ওই নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পরেন শ্রমিকরা। এই ভয়াবহ ধসের ঘটনায় মিথেন গ্যাস লিকের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। মৃতদের মধ্যে মাত্র ১১ জনের পরিচয় জানা সম্ভব হয়েছে। তিনদিন পেরিয়ে গেলেও এখনও টানেলে কিছু দেহ আটকে আছে বলে খবর। অত্যন্ত প্রতিকূল ও বিপজ্জনক পরিস্থিতিতে টানেলের ভিতরে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে তদন্তের জন্য ৪ সদস্যের উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করল সিকিম সরকার। ১৫ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File