Sikkim Tunnel Accident | সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গ দুর্ঘটনা, মৃত বাংলার ১১ শ্রমিক, আটক অনেকে, জোরকদমে চলছে উদ্ধারকাজ

Wednesday, July 22 2026, 4:52 am
Sikkim Tunnel Accident | সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গ দুর্ঘটনা, মৃত বাংলার ১১ শ্রমিক, আটক অনেকে, জোরকদমে চলছে উদ্ধারকাজ
highlightKey Highlights

সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গ দুর্ঘটনায় (Sikkim Tunnel Accident) এখনও অবধি ১১ জন শ্রমিক মারা গিয়েছেন।


প্রবল দুর্যোগের পরিস্থিতিতে লাল সতর্কতা জারি হয়েছে সিকিমে। পূর্ব সিকিমের পকিয়ং জেলার নামচি ও রংপো সংলগ্ন মামরিং এলাকায় একটি ২৫০ মিটার দীর্ঘ টানেল তৈরির কাজ চলছে। গতকাল, সোমবার দুপুরে ওই নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পরেন শ্রমিকরা। এই ঘটনায় এখনও অবধি ১১ জন শ্রমিক মারা গিয়েছেন। মৃতদের সকলেই বাংলার শ্রমিক। তাঁদের বাড়ি জলপাইগুড়ি জেলায়। এখনও নিখোঁজ রয়েছেন একাধিক শ্রমিক। জোরকদমে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের থেকে সিকিমে পৌঁছেছেন আধিকারিকরাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File