Rimbi Landslide | সিকিমে ভারী বৃষ্টিতে ভয়াবহ ধস, রিম্বির পরিস্থিতি নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং!

Friday, September 25 2026, 9:28 am
Rimbi Landslide | সিকিমে ভারী বৃষ্টিতে ভয়াবহ ধস, রিম্বির পরিস্থিতি নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং!
highlightKey Highlights

টানা ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলার রিম্বিতে ভয়াবহ ভূমিধস নেমে চরম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।


টানা ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলার রিম্বিতে ভয়াবহ ভূমিধস নেমে চরম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট আধিকারিকদের ২৪ ঘণ্টা কড়া নজরদারি ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সরকারি নির্দেশিকা মেনে চলা ও সতর্ক থাকার আবেদন জানান। উল্লেখ্য, রিম্বি ও আশপাশের এলাকায় বারবার ধস নেমে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File