Sikkim earthquake | ২০ দিনে ৫০ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম! ১ ঘন্টায় ২ বার কম্পন উত্তরবঙ্গে, ভয়ে কাঁটা পর্যটকরা
Thursday, February 26 2026, 3:57 pm

Key Highlightsজানা যাচ্ছে প্রায় ৩৯ বার কেঁপে উঠেছে সিকিম। রিখটার স্কেলে মাত্রা কখনও ৩, কখনও ৪।
আজ ১১টা ৩৪ মিনিটে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। সিকিমের গেলসিংয়ে এই কম্পন অনুভূত হয়েছে। সিকিমের পাশাপাশি এদিন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে কম্পন অনুভূত হয়েছে। এক ঘন্টার মধ্যে দুবার কেঁপেছে উত্তরবঙ্গ। এর জেরে দার্জিলিং, কালিম্পঙয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে বারেবারে কেঁপেছে সিকিম। ২০ দিনে ৫০ বেশি ভূমিকম্প হল সে রাজ্যে। রিখটার স্কেলে মাত্রা কখনও ৩, কখনও ৪।


