Sikkim Tunnel Accident | সিকিমের সুড়ঙ্গ ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০, নিখোঁজ ৫, জোরকদমে চলছে উদ্ধারকাজ

Wednesday, July 22 2026, 7:19 am
Sikkim Tunnel Accident | সিকিমের সুড়ঙ্গ ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০, নিখোঁজ ৫, জোরকদমে চলছে উদ্ধারকাজ
highlightKey Highlights

সিকিমের নামচি জেলায় তিস্তার নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ২০।


সিকিমের সুড়ঙ্গ ধসে ফের বাড়লো মৃত্যুর সংখ্যা। পূর্ব সিকিমের পকিয়ং জেলার নামচি ও রংপো সংলগ্ন মামরিং এলাকায় একটি ২৫০ মিটার দীর্ঘ টানেল তৈরির কাজ চলছে। গতকাল, সোমবার দুপুরে ওই নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পরেন শ্রমিকরা। এই ভয়াবহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ২০। দুর্ঘটনার পর থেকে টানা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), সেনাবাহিনী, রাজ্য পুলিশ, দমকল এবং NHPC-র বিশেষজ্ঞ দল। দুর্ঘটনায় অন্তত ২৭ জন সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েছিলেন। ২ জন বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। বাকি পাঁচজনের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File