Sikkim Landslide | ক্রমাগত বাড়ছে তিস্তার জল, ছুঁয়েছে বিপদসীমা! বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ প্রশাসনের

Sunday, September 6 2026, 2:24 pm
Sikkim Landslide | ক্রমাগত বাড়ছে তিস্তার জল, ছুঁয়েছে বিপদসীমা! বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ প্রশাসনের
highlightKey Highlights

ভূমিধসের জেরে বাড়ছে তিস্তার জলস্তর৷ নদীর জল বাড়ায় বাড়ছে উদ্বেগ। স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ প্রশাসনের।


৫ সেপ্টেম্বর গভীর রাত থেকে ৬ সেপ্টেম্বর ভোরের মধ্যে ছিয়াকুং নদীর উচ্চ অববাহিকায় ভয়াবহ ধস নামে। সদ্য নির্মিত নাগা তোসা সড়কের একটি বড় অংশ আচমকাই ভেঙে পড়ে। তিস্তা ও ছিয়াকুং নদীর সঙ্গমস্থলে ওই বিধ্বংসী ভূমিধসের জেরে এই দুই নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে পড়েছে। জল জমেছে চ্যাকুং এবং তিস্তা নদীতে। ক্রমাগত তিস্তা নদীর জল বাড়ায় বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই তিস্তাপারের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আর্জি জানিয়েছে প্রশাসন। জলপাইগুড়ি গজলডোবা, তিস্তা সেতু সংলগ্ন এলাকায় চলছে মাইকিং। কন্ট্রোল রুম খুলেছে সিকিম পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File