Sikkim Earthquake | রাতের পাহাড়ে ভূমিকম্প! কাঁপলো কালিম্পং-দার্জিলিং, ভয়াবহ তুষারধসের হাই অ্যালার্ট জারি সিকিমে
Saturday, March 21 2026, 4:59 pm

Key Highlightsপাহাড়ে ভূমিকম্প অনুভূত হলো। শনিবার রাত ৮টা বেজে ৪৪ মিনিটে কালিম্পঙে ভূমিকম্প অনুভূত হয়েছে। মাটি কেঁপেছে দার্জিলিংয়েরও।
ভরসন্ধ্যার ভূমিকম্পে কেঁপে উঠলো পাহাড়। NCS বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার রাত ৮টা বেজে ৪৪ মিনিটে কালিম্পঙে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৮টা বেজে ৪৬ মিনিটে সিকিমের মঙ্গনে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.১। NCS সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল সিকিমের লাচুং থেকে ২২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, সিকিমের রাবাংলা থেকে ৩৪ কিলোমিটার উত্তর পূর্বে, পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে ৬৫ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে। গ্যাংটক ও পাক্যং জেলার উঁচু পার্বত্য এলাকায় তুষারধসের সম্ভাবনা রয়েছে।


