Kolkata Metro | মেট্রোর সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি, সাতসকালেই ব্যাহত কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা!

Tuesday, August 11 2026, 6:15 am
Kolkata Metro | মেট্রোর সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি, সাতসকালেই ব্যাহত কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা!
highlightKey Highlights

মঙ্গলবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়।


সাতসকালেই ব্যাহত কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। মঙ্গলবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। জানা গিয়েছে, মেট্রোর সিগন্যালিং ব্যবস্থায় কিছু ত্রুটি ধরা পড়ায় আংশিক মেট্রো চলাচল শুরু হয়। সকাল ছ’টা থেকে সাড়ে ছ’টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো চালানো হয়। যদিও, কলকাতা মেট্রোর তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, সকাল সাড়ে ছ’টার পরে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। কলকাতা মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার সকালে রুটিন ইনস্পেকশনের সময়ে দেখা যায় যে নোয়াপাড়া এবং বরানগর মেট্রো স্টেশনের মাঝে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা যায়। সেই কারণেই আংশিক ভাবে মেট্রো চালানো হয়। যদিও, ব্লু লাইনের মেট্রো পরিষেবায় এখনও সমস্যা হচ্ছে বলে যাত্রীদের একাংশের অভিযোগ। বেশ কিছু মেট্রো শিডিউলের তুলনায় দেরিতে চলছে বলে অভিযোগ করেছেন নিত্যযাত্রীদের একাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File