Siddaramaiah | মুখ্যমন্ত্রী পদে ইস্তফা সিদ্দারামাইয়ার, ফিরিয়েছেন রাজ্যসভার পদ-ও! কর্ণাটকের কুর্সিতে আসীন শিবকুমার
Thursday, May 28 2026, 2:46 pm

Key Highlightsবৈঠক শেষে সিদ্দার পা ছুঁয়ে প্রণাম করেন শিবকুমার। এরপরই লোকভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন সিদ্দা।
কর্নাটকে কুর্সি-বদল। জল্পনা সত্যি করে বৃহস্পতিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন সিদ্দারামাইয়া। এদিন সকালে ভাবী মুখ্যমন্ত্রী শিবকুমার সহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে বসেন তিনি। বৈঠকেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন সিদ্দা। বৈঠক শেষে রাজ্যপালের সচিবের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। রাজ্যসভার পদের প্রস্তাব ফিরিয়ে তিনি বলেন, “আমাকে রাজ্যসভায় যেতে বলা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব আমি ফিরিয়ে দিই। জাতীয় রাজনীতিতে যাওয়ার আমার কোনও ইচ্ছা নেই।...আমি কর্নাটকের হয়েই কাজ করব। তাঁর উত্তরসূরি হচ্ছেন ডিকে শিবকুমার।


