Shyama Prasad Mukherjee | আজ থেকে আগামী ১৫ দিন, রাজ্যের সব স্কুলে পালন হবে 'শ্যামাপ্রসাদ পক্ষ'!
Tuesday, June 23 2026, 10:08 am

Key Highlightsআগেই কলেজ বিশ্ববিদ্যালয়ে ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। এ বার স্কুলে স্কুলেও সেই নির্দেশ পৌঁছে দিল বিকাশ ভবন।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে ৬ জুলাই রাজ্য সরকারি ছুটি থাকবে বলে ঘোষণা করেছে নয়া রাজ্য সরকার। আগেই কলেজ বিশ্ববিদ্যালয়ে ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। এ বার স্কুলে স্কুলেও সেই নির্দেশ পৌঁছে দিল বিকাশ ভবন। সূত্রের খবর, সোমবার রাজ্যের সব জেলাস্কুল পরিদর্শককে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিকাশ ভবনের নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ দিন স্কুলগুলোতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আলোচনা সভা, প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক সভা, শ্যামাপ্রসাদের লেখা এবং তাঁর বক্তব্য পাঠ, তাঁর অবদান নিয়ে আলোচনাসভা ইত্যাদি নানা অনুষ্ঠান স্কুলে আয়োজিত হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- স্কুল


