Shyamaprasad Mukherjee Statue | জন্মজয়ন্তীর আগে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেদীতে ব্যাপক ভাঙচুর, সুকিয়া স্ট্রিটে চাঞ্চল্য

Sunday, July 5 2026, 5:07 am
Shyamaprasad Mukherjee Statue | জন্মজয়ন্তীর আগে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেদীতে ব্যাপক ভাঙচুর, সুকিয়া স্ট্রিটে চাঞ্চল্য
highlightKey Highlights

উন্মোচনের আগেই বেদীতে ব্যাপক ভাঙচুর করা হয়। নাম-ফলক লাগানোর যে জায়গা সেটাও সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ।


ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর আগেই মূর্তির বেদী ভাঙচুরের অভিযোগ। সোমবার বেলেঘাটা বিধানসভার অন্তর্গত সুকিয়া স্ট্রিটে রামমোহন লাইব্রেরির সামনে দুটি মূর্তির উন্মোচন হওয়ার কথা ছিল। তার আগে কেউ বা কারা রাতের অন্ধকারে বেদীতে হামলা চালায়। ভেঙে ফেলা হয় মার্বেল, নাম-ফলক লাগানোর জায়গা। এই ঘটনায় আর্মহার্স্ট্র স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শাবলের মতো কোনও ভারী জিনিস দিয়ে বেদীর উপর আঘাত করা হয়ে থাকতে পারে। অভিযুক্তদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File