Shubman Gill-Hardik Pandya | চোট সমস্যায় জর্জরিত শুভমান-হার্দিক! আইপিএলে ভুগছে ভারতীয় দল

Saturday, April 4 2026, 5:12 pm
Shubman Gill-Hardik Pandya | চোট সমস্যায় জর্জরিত শুভমান-হার্দিক! আইপিএলে ভুগছে ভারতীয় দল
highlightKey Highlights

পেশিতে চোটের কারণে প্রথম একাদশ থেকেই বাদ পড়লেন অধিনায়ক শুভমান গিল। এদিন ডবল হেডারের প্রথম ম্যাচে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে ছাড়াই নেমছিল মুম্বই ইন্ডিয়ান্স।


আইপিলের শুরুতেই ধাক্কা। চিন্তার ছায়া গুজরাট শিবিরে। পেশিতে চোটের কারণে প্রথম একাদশ থেকেই বাদ পড়লেন অধিনায়ক শুভমান গিল। শনিবাসরীয় সন্ধ্যায় টস হেরে গুজরাট অধিনায়ক বলেন, “গিলের পেশির টান রয়েছে। আশা করছি, খুব দ্রুত ও দলে ফিরবে।” গিলের বদলি হিসেবে খেলছেন ঝাড়খণ্ডের কুমার কুশাগ্র। এদিকে ডবল হেডারের প্রথম ম্যাচে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে ছাড়াই নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, “হার্দিক পুরোপুরি সুস্থ নয়। ফিটনেস নিয়েও সমস্যা রয়েছে। তাই আজ খেলছে না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File