Chorbagan Incident | কর্তব্যরত অবস্থায় মিডিয়ায় বিবৃতি, চোরবাগান কাণ্ডে কলকাতা মেডিকেলের ৮ ইন্টার্ন চিকিৎসককে শোকজ!

Tuesday, November 17 2026, 2:00 pm
Chorbagan Incident | কর্তব্যরত অবস্থায় মিডিয়ায় বিবৃতি, চোরবাগান কাণ্ডে কলকাতা মেডিকেলের ৮ ইন্টার্ন চিকিৎসককে শোকজ!
highlightKey Highlights

চোরবাগান কাণ্ডের রাতে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলায় কলকাতার মেডিক্যাল কলেজের আট জন ইন্টার্ন চিকিৎসককে শোকজ করল কর্তৃপক্ষ।


চোরবাগান কাণ্ডের রাতে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলায় কলকাতার মেডিক্যাল কলেজের আট জন ইন্টার্ন চিকিৎসককে শোকজ করল কর্তৃপক্ষ। সম্প্রতি চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার রাতে সার্জারি ও অর্থোপেডিক বিভাগের ওই ইন্টার্নদের হাসপাতালের জরুরি বিভাগে ডিউটি ছিল। সেই সময়ে তাঁরা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবের অভিযোগ তুলেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ডিউটির সময়ে কাজ বাদ দিয়ে সংবাদমাধ্যমের কাছে ‘মিথ্যা’ ও ভিত্তিহীন অভিযোগ করার কারণ জানতে চেয়ে এই পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্ত ইন্টার্নদের সৌম্যদীপ দে, মহসিন রেজা, অরুণাভ সাঁতরা-সহ মোট আটজনকে আগামী তিন দিনের মধ্যে শোকজ চিঠির লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File