Supreme Court | 'UPSC–র থেকে শেখা উচিত', NTA-কে পরামর্শ সুপ্রিম কোর্টের!

Thursday, August 20 2026, 11:10 am
Supreme Court | 'UPSC–র থেকে শেখা উচিত', NTA-কে পরামর্শ সুপ্রিম কোর্টের!
highlightKey Highlights

একের পর এক পরীক্ষার প্রশ্নফাঁস বা প্রশ্ন–বিভ্রাটের ঘটনার পর জাতীয় পরীক্ষণ সংস্থা (এনটিএ) সংস্থা সংস্কারে কী কী ব্যবস্থা নিয়েছে সরকার?


একের পর এক পরীক্ষার প্রশ্নফাঁস বা প্রশ্ন–বিভ্রাটের ঘটনার পর জাতীয় পরীক্ষণ সংস্থা (এনটিএ) সংস্থা সংস্কারে কী কী ব্যবস্থা নিয়েছে সরকার? কেন্দ্রের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ইউপিএসসি–র দৃষ্টান্ত টেনে শীর্ষ আদালত বুঝিয়ে দিল, স্বচ্ছ ভাবে পরীক্ষা নেওয়ার ধারাবাহিকতা ইউপিএসসি–র থেকে শেখা উচিত। শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা ব্যাখ্যা করেন, প্রশ্নফাঁস রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান, বিভিন্ন মডারেটর দিয়ে চারটি প্রশ্নের সেট তৈরি করা হয়। এনটিএ–র ডিজি তার মধ্যে যে কোনও দুটো সিলেক্ট করে দিলে সেগুলো আলাদা আলাদা ছাপাখানায় প্রিন্ট করা হয়। প্রিন্টিং প্রেসে সিসিটিভি এবং সিআইএসএফের নজরদারি থাকে। সেখান থেকে বিশেষ ভাবে সুরক্ষিত কন্টেনারে প্রশ্নপত্র পাঠানো হয় স্ট্রংরুমে। পরীক্ষার দিন সেন্টারে নিয়ে গিয়ে ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হয় সেই বাক্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File