Asansol | বোলপুরের রতন কাণ্ডের পরে এবার আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তের খোঁজে তল্লাশি!
Wednesday, November 25 2026, 12:57 pm

Key Highlightsআসানসোলের হীরাপুর থানার ইসমাইল এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল প্রতাপ দাস নামে এক অভিযুক্তের বিরুদ্ধে।
আসানসোলের হীরাপুর থানার ইসমাইল এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল প্রতাপ দাস নামে এক অভিযুক্তের বিরুদ্ধে। ২-৩ রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করা হলেও কোনও পুলিশকর্মী আহত হননি। ডাকাতি ও সাইবার অপরাধের মামলায় অভিযুক্ত আসানসোল দক্ষিণ এলাকার বাসিন্দা প্রতাপকে ধরতে বুধবার বিকেলে অভিযান চালায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতেও অভিযান চালানো হলে তিনি পালিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অফিসাররা। প্রতাপের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে এবং জেলার সীমান্ত-সহ সব থানাকে সতর্ক করা হয়েছে। তবে প্রতাপের স্ত্রী নিতু দাসের দাবি, পুলিশ বাড়িতে এসে বিরক্ত ও অত্যাচার করেছে, যদিও বিকেলে গুলি চালানোর বিষয়ে তাঁর কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- আসানসোল


