Shooting in Poland | পোল্যান্ডের ক্রাকোতে বন্দুকবাজের হামলা, মৃত অন্তত ৫! আহত ১২ জনের বেশি

Sunday, November 8 2026, 4:19 am
Shooting in Poland | পোল্যান্ডের ক্রাকোতে বন্দুকবাজের হামলা, মৃত অন্তত ৫! আহত ১২ জনের বেশি
highlightKey Highlights

পোল্যান্ডের ক্রাকো শহরের মেন মার্কেট স্কোয়ারে শনিবার বন্দুকবাজের এই হামলায় মৃত্যু হল অন্তত ৫ জনের।


পোল্যান্ডের ক্রাকো শহরের মেন মার্কেট স্কোয়ারে বন্দুকবাজের হামলা। শনিবার গাড়ি চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বন্দুকবাজ। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। এই হামলায় মৃত্যু হল অন্তত ৫ জনের। আহত হয়েছেন আরও ১২ জনের বেশি। পুলিশের সঙ্গে বন্দুকবাজের সংঘর্ষে জখম হয় সন্দেহভাজন হামলাকারী। গ্রেফতার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ক্রাকোর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এক্স হ্যান্ডেলে টাস্ক লিখেছেন, “ক্রাকোতে মর্মান্তিক গুলিচালনার ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নিয়মিত পরিস্থিতির খবর পাচ্ছি। পুলিশ হামলার নেপথ্য কারণ এবং ঘটনার সমস্ত দিক তদন্ত করে দেখছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File