Maharashtra | থানেতে শিব সেনা-র উদ্ধব গোষ্ঠীর নেতা খুন, চাঞ্চল্য এলাকায়

Wednesday, September 30 2026, 5:01 am
Maharashtra | থানেতে শিব সেনা-র উদ্ধব গোষ্ঠীর নেতা খুন, চাঞ্চল্য এলাকায়
highlightKey Highlights

মহারাষ্ট্রের থানে জেলায় শিব সেনা-র উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠীর মানপাদা এলাকার নেতা প্রদীপ পুরনেকার গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন।


মহারাষ্ট্রের থানেতে গুলিবিদ্ধ হয়ে খুন শিব সেনার উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠীর মানপাদা এলাকার নেতা। মৃতের নাম প্রদীপ পুরনেকার। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ন'টা নাগাদ কাপুরবাওদি থানা এলাকায় দলীয় কার্যালয়ে বসে ছিলেন প্রদীপ। সেই সময়ে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী অফিসে ঢুকে প্রদীপকে লক্ষ্য করে অন্তত দু'রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তিনি মারা যান। আততায়ীদের চিহ্নিত করতে ও তাদের খোঁজে থানে জেলা জুড়ে মঙ্গলবার রাত থেকেই নাকাবন্দি চলছে। যে জায়গায় শিব সেনা নেতা খুন হয়েছেন তার আশপাশের সব রাস্তার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File