Strait of Hormuz | হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ফের আন্তর্জাতিক বাজারে বাড়লো অপরিশোধিত তেলের দাম!
Friday, June 26 2026, 11:45 am

Key Highlightsওমান উপকূলের কাছে কৌশলগত হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ফের আন্তর্জাতিক বাজারে বাড়লো অপরিশোধিত তেলের দাম।
ফের আন্তর্জাতিক বাজারে বাড়লো অপরিশোধিত তেলের দাম। ওমান উপকূলের কাছে কৌশলগত হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর , শুক্রবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫২ ডলার বা ২.১ শতাংশ বেড়ে ৭৫.২৬ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫৮ ডলার বা ২.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭১.৯২ ডলারে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকবে কিনা, তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এর আগের দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। বৃহস্পতিবার উভয় সূচকই ২৭ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাণিজ্য
- হরমুজ় প্রণালী
- অপরিশোধিত তেল


