Shigella | দেশে থাবা ’শিগেলা’র! মৃত্যু ৪ বছরের শিশুর! গোটা রাজ্য জুড়ে জারি হাই-অ্যালার্ট!

Tuesday, June 9 2026, 5:05 pm
Shigella | দেশে থাবা ’শিগেলা’র! মৃত্যু ৪ বছরের শিশুর! গোটা রাজ্য জুড়ে জারি হাই-অ্যালার্ট!
highlightKey Highlights

২০১৬ সালে প্রায় ২ লক্ষ ১২ হাজার মানুষের প্রাণ কেড়েছিল এই রোগ।


ভারতে নতুন স্বাস্থ্য আতঙ্ক ‘শিগেলা’ (Shigella)! ইতিমধ্যেই এই মারাত্মক ব্যাকটিরিয়ার সংক্রমণে মৃত্যু হয়েছে কেরলের কোঝিকোড়ের এক ৪ বছরের শিশুর। এছাড়াও বেশ কিছু শিশু এই অত্যন্ত ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, গোটা রাজ্য জুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, শিগেলা একটি অত্যন্ত মারাত্মক ব্যাকটিরিয়া, যা সরাসরি মানুষের পরিপাকতন্ত্র এবং অন্ত্রে হানা দেয়। ২০১৬ সালে প্রায় ২ লক্ষ ১২ হাজার মানুষের প্রাণ কেড়েছিল এই রোগ। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে এবং এর প্রধান লক্ষণগুলি হলো তীব্র জ্বর ও পেটে অসহ্য মোচড়ানি, টানা তিন দিনের বেশি ক্রমাগত মলত্যাগ ও শরীর দ্রুত জলশূন্য হয়ে পড়া। দূষিত জল, বাসি-পচা খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশ থেকেই এই ব্যাকটিরিয়া মানবদেহে ছড়ায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File