Sheikh Shamsul Islam | বোমাবাজির অভিযোগে গ্রেপ্তার নন্দীগ্রামের তৃণমূল নেতা শামসুল ইসলাম!

Friday, June 5 2026, 5:37 am
Sheikh Shamsul Islam | বোমাবাজির অভিযোগে গ্রেপ্তার নন্দীগ্রামের তৃণমূল নেতা শামসুল ইসলাম!
highlightKey Highlights

বৃহস্পতিবার গভীর রাতে দাউদপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শামসুলের বিরুদ্ধে বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর।


বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলাম। পুলিশ সূত্রে খবর, কাঁথিতে নির্বাচনের সময়ে কাঞ্চননগর দিদারউদ্দিন হাইস্কুলের সামনে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে। নন্দীগ্রাম থানায় শামসুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার মাঝরাতে দাউদপুর ঘিরে ফেলে NIA এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ি থেকে শামসুলকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ভাঙড়ে বোমাবাজির ঘটনায় তৃণমূল নেতা শওকত মোল্লার খোঁজেও ব্যাপক তল্লাশি চালাচ্ছে NIA।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File