Sheikh Hasina | 'হাসিনার অনেক বক্তব্যের সঙ্গে নয়াদিল্লি একমত নয়'- বাংলাদেশকে স্পষ্ট জানালো ভারত

Saturday, August 8 2026, 4:40 am
Sheikh Hasina | 'হাসিনার অনেক বক্তব্যের সঙ্গে নয়াদিল্লি একমত নয়'- বাংলাদেশকে স্পষ্ট জানালো ভারত
highlightKey Highlights

তাঁর কোন বক্তব্যগুলি ভারত সরকার অনুমোদন করে না, জানতে চাওয়া হলে রণধীর বলেন, 'ঢাকার বর্তমান নির্বাচিত সরকার সম্পর্কে শেখ হাসিনা যা বলেছেন, তার সঙ্গে ভারত সরকার একমত নয়।'


বুধবার সন্ধ্যায় দিল্লির ফরেন করেসপন্ডেন্টস' ক্লাবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যে প্রবল খাপ্পা বিএনপি সরকার। বক্তব্যে তারেক রহমান সরকারকে 'অবৈধ' বলে উল্লেখ করেছেন হাসিনা। এরপরই হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ার জন্য ভারতকে আক্রমণ করে ঢাকা। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রসঙ্গে বলেন, 'আগেও বলেছি, আরও এক বার বলছে, ৫ অগস্টের সাংবাদিক সম্মেলনটির উদ্যোক্তা ছিল একটি বেসরকারি সংগঠন। এর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। শেখ হাসিনার অনেক বক্তব্যের সঙ্গেও নয়াদিল্লি একমত নয়।' তিনি আরও বলেন, 'ঢাকার বর্তমান নির্বাচিত সরকার সম্পর্কে শেখ হাসিনা যা বলেছেন, তার সঙ্গে ভারত সরকার একমত নয়।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File