Sheikh Hasina | ‘কোনও সম্পর্কই নেই’- দিল্লিতে হাসিনার বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করলো নয়াদিল্লি!
Wednesday, August 5 2026, 3:51 am

Key Highlightsযে বিষয়গুলি আলোচনা করা হবে সেগুলিকেও ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
৫ অগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আওয়ামি লিগের সাংবাদিক বৈঠক। সেখানে প্রথমবার ভিডিয়ো বার্তা দিতে পারেন শেখ হাসিনা। ভারতের মাটিতে বিদেশিদের রাজনৈতিক কার্যকলাপের অনুমতি নেই, তাহলে কীভাবে হচ্ছে হাসিনার সাংবাদিক বৈঠক? প্রশ্ন তুলে নয়া দিল্লির অবস্থান জানতে চায় ঢাকা। মঙ্গলবারই, হাসিনার বৈঠক নিয়ে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের ‘কোনও সম্পর্কই নেই’। একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা ওই বৈঠকের আয়োজন করছে। এই ফোরামে কোনও মতামতই সরকার সমর্থন করে না, স্পষ্ট জানিয়েছেন তিনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- শেখ হাসিনা
- নয়াদিল্লি
- দিল্লী
- দিল্লি সরকার
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ
- ভার্চুয়াল বৈঠক


