Sheikh Hasina | "এবছরই দেশে ফিরছি"- মৃত্যুদণ্ডের সাজা পেয়েও নির্ভীক শেখ হাসিনা

Key Highlightsতারেক রহমান সরকারও হাসিনাকে প্রত্যর্পণে আগ্রহী হলেও আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদন জানায়নি।
ইউনুস আমলে গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সরকার বদলেছে। পদ্মাপাড়ের বাংলাদেশ এখন তারেক রহমানের হাতে। এই পরিস্থিতিতে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ভীক ঘোষণা, ‘‘এবছরই আমি ফিরছি দেশে। এটা আমার ব্যক্তিগত কোনও লক্ষ্য নয়। দেশের গণতন্ত্র ফেরাতে, দেশবাসীর পাশে দাঁড়াতে এটা জরুরি। আর মৃত্যুকে আমি ভয় পাই না।” তিনি আরও বললেন, ‘‘নির্বাচনহীন, অসংসদীয় একটা সরকারের অনৈতিক বিচারপ্রক্রিয়া। আমাকে ফাঁসির সাজা শুনিয়ে ওরা আওয়ামি লিগকে নেতৃত্বহীন করে দেবে। আমি সাফ বলে দিচ্ছি, সমস্ত ষড়যন্ত্র, বাধা পেরিয়ে এবছরই দেশে ফিরব। মনে রাখবেন, আওয়ামি লিগ কাগজ-কলমের দল নয়, এটা জনগণের পার্টি। যতবার বাধা এসেছে, জনসমর্থনেই তা বেশি বেশি করে শক্তিশালী হয়ে উঠেছে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- বাংলাদেশ প্রতিদিন
- শেখ হাসিনা
- প্রধানমন্ত্রী
- প্রাক্তন প্রধানমন্ত্রী


