Sheikh Hasina | নির্বাচনের নামে ‘প্রহসন’! বাংলাদেশের নির্বাচনকে সরাসরি প্রত্যাখ্যান শেখ হাসিনার

Thursday, February 12 2026, 3:50 pm
Sheikh Hasina | নির্বাচনের নামে ‘প্রহসন’! বাংলাদেশের নির্বাচনকে সরাসরি প্রত্যাখ্যান শেখ হাসিনার
highlightKey Highlights

বৃহস্পতিবারের নির্বাচনকে ‘প্রহসন’ এবং ‘অবৈধ’ বলে সরাসরি প্রত্যাখ্যান করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ভোট গ্রহণ পর্ব মিটতেই বৃহস্পতিবারের নির্বাচনকে ‘প্রহসন’ এবং ‘অবৈধ’ বলে সরাসরি প্রত্যাখ্যান করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি বলেন, ‘অবৈধ ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূসের এই আয়োজন জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।’ হাসিনার দাবি সকাল ১১টা পর্যন্ত মাত্র ১৪.৯৬ শতাংশ ভোট পড়েছে। হাসিনা বলেছেন, ‘এই নগণ্য উপস্থিতিই প্রমাণ করে যে আওয়ামি লিগ ছাড়া হওয়া এই নির্বাচন বয়কট করেছে জনগণ।’ ইউনূসের পদত্যাগের দাবি করেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File