Sheikh Hasina | নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার, তীব্র কটাক্ষ তারেক সরকারের!

Tuesday, November 10 2026, 10:30 am
Sheikh Hasina | নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার, তীব্র কটাক্ষ তারেক সরকারের!
highlightKey Highlights

ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার মাধ্যমে এই আবেদন করা হয়। আর এই খবর প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তারেক সরকারের মন্ত্রীরা।বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। অন্যদিকে, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই আবেদনকে 'হাস্যকর' বলে উড়িয়ে দিয়ে জানান, তাঁর সাজা হয়েছে এবং তিনি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই কেবল ফিরতে পারেন। হাসিনার এই প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File