Sheikh Hasina | "খুনও হতে পারি, কিন্তু তবু আমি ফিরব"- ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

Friday, July 10 2026, 4:43 pm
Sheikh Hasina | "খুনও হতে পারি, কিন্তু তবু আমি ফিরব"- ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
highlightKey Highlights

সংবাদ সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা জানালেন, ডিসেম্বরেই নেতাকর্মীদের নিয়ে তিনি বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।


নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন আওয়ামি লিগের সভানেত্রী হাসিনা বলেন, ‘আমাদের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা হয়েছে। তাঁদের অনেকে আত্মগোপনে রয়েছেন। আমি তাদের বলছি, এ বার আমি দেশে ফিরছি। তোমরাও সবাই এসো। সবাই এক সঙ্গে আমরা আদালতে আত্মসমর্পণ করব।’ হাসিনা বলেন, ‘গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আওয়ামি লিগের রাজনৈতিক অধিকার এবং ন্যায়বিচার— এসব গোপন আলোচনার বিষয় নয়।’ এ দিন হাসিনা বলেছেন, ‘দেশে ফিরলে আমি গ্রেপ্তার হতে পারি। খুনও হতে পারি। কিন্তু তবু আমি ফিরব। এই বছরেই।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File