Shehzad Poonawalla | বিজেপির জাতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন শেহজাদ পুনাওয়ালা, নেপথ্যে কী কারণ?
Friday, July 31 2026, 8:00 am

Key Highlightsবিজেপির জাতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন শেহজাদ পুনাওয়ালা।
বিজেপির জাতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন শেহজাদ পুনাওয়ালা। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গিয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র পদ-সহ তিনি দলও ছেড়েছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। উল্লেখ্য, শেহজাদ পুনাওয়ালা দীর্ঘদিন ধরে বিজেপির অন্যতম পরিচিত মুখ ছিলেন। বিভিন্ন টেলিভিশন বিতর্ক, সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দলের অবস্থান জোরালোভাবে তুলে ধরতেন। কংগ্রেস এবং বিশেষ করে রাহুল গান্ধীকে আক্রমণ করে তাঁর একাধিক মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে ঠিক কী কারণে তিনি এই পদক্ষেপ নিলেন, তা এখনও স্পষ্ট নয়। বিজেপির শীর্ষ নেতৃত্ব কিংবা শেহজাদ পুনাওয়ালার পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।


