Sharjah murder case | শারজায় গাড়ির মধ্যে থেকে উদ্ধার ভারতীয়ের ৯ টুকরো দেহ, নিখোঁজ স্ত্রী ও পুত্র!

Wednesday, September 23 2026, 4:43 am
Sharjah murder case | শারজায় গাড়ির মধ্যে থেকে উদ্ধার ভারতীয়ের ৯ টুকরো দেহ, নিখোঁজ স্ত্রী ও পুত্র!
highlightKey Highlights

কর্নাটকের আলউইন প্রকাশ কুন্দের নামে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ।


জুলাই মাস থেকে নিখোঁজ ছিলেন। শারজাতে গাড়ির মধ্যে থেকে পাওয়া গেল কর্নাটকের প্রকাশ কুন্দেরের ৯ টুকরো দেহ। নিখোঁজ তাঁর স্ত্রী ছেলে। সূত্রের খবর, গত ১৪ বছর ধরে প্রকাশ শারজা বিমানবন্দরে কাজ করতেন। স্ত্রী টিনা কুন্দের শারজায় একটি স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত। তাঁদের ছেলে সেখানে দশম শ্রেণিতে পড়াশোনা করছে। গত ২০ জুলাই ভাই অনিল প্রশান্ত কুন্দের দাদাকে ফোন করেছিলেন। কিন্তু ফোন ধরেননি তাঁর দাদা। পরিবর্তে একটি মেসেজে তিনি ভালো আছেন জানান। ফ্ল্যাটে খোঁজখবর শুরু করলে নিরাপত্তারক্ষী তাঁকে জানান, প্রকাশ ভারতে ফিরে গিয়েছেন। যদিও তিনি দেশে ফেরেননি। পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেন অনিল। অনিলের অভিযোগ, হত্যাকাণ্ডের নেপথ্যে দাগী অপরাধীর হাত রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File