Share Market | যুদ্ধবিরতির খবর আসতেই রকেট গতিতে ছুটল শেয়ার বাজার, সেনসেক্স বাড়ল ২৮০০ পয়েন্ট!
Wednesday, April 8 2026, 12:27 pm

Key Highlightsআজ শেয়ার বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই নিফটি সর্বোচ্চ ২৩,৯৬১.২৫ পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল, যা গত সেশনের তুলনায় প্রায় ৮০০ পয়েন্টের ওপরে।
দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও আমেরিকা। এরপরই রকেট গতিতে ছুটল শেয়ার বাজার। আজ শেয়ার বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই নিফটি সর্বোচ্চ ২৩,৯৬১.২৫ পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল, যা গত সেশনের তুলনায় প্রায় ৮০০ পয়েন্টের ওপরে। সেনসেক্স আজ ৭৭,৪৫৬.১১ পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল, যা কি না গত সেশনের তুলনায় ২৮০০ পয়েন্টেরও বেশি ছিল। ভারতীয় মুদ্রার দাম ডলারের তুলনায় ৩৬ পয়সা বেড়েছে। এই আবহে ১ ডলারের দাম এখন ভারতীয় মুদ্রায় ৯২.৬৪ টাকা।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- শেয়ার বাজার


