Shamik Adhikary | প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে রেখে যৌন হেনস্থা! ‘ননসেন’ শমীককে গ্রেপ্তার বেহালা থানার পুলিশের
Friday, February 6 2026, 4:30 am

Key Highlights২৪ ঘণ্টা ধরে প্রেমিকাকে বাড়িতে আটকে রেখে যৌন হেনস্তা ও শারীরিক অত্যাচার চালানোর ভয়ংকর অভিযোগ উঠেছে শমীকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে বান্ধবীকে মারধর এবং দীর্ঘক্ষণ ঘরে আটকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে অন্যতম ইনফ্লুয়েন্সার ননসেন্স ওরফে শমীক অধিকারীর বিরুদ্ধে। বুধবার বেহালা থানায় এফআইআর দায়ের করেন নির্যাতিতা ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ‘ননসেন’ শমীককে গ্রেপ্তার করল বেহালা থানার পুলিশ। এই ঘটনায় শমীক অধিকারীর বিরুদ্ধে ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২), ৭, ৪ এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শমীক।


