TMC-NIA | রামনবমীতে অশান্তি সৃষ্টির অভিযোগ, তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকিরকে গ্রেফতার করলো NIA!

Tuesday, June 30 2026, 8:32 am
TMC-NIA | রামনবমীতে অশান্তি সৃষ্টির অভিযোগ, তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকিরকে গ্রেফতার করলো NIA!
highlightKey Highlights

রামনবমীতে অশান্তি সৃষ্টির অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি।


রামনবমীতে অশান্তি সৃষ্টির অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি। মঙ্গলবার অপরূপার রিষড়ার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এরপর সেখানে শাকিরকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলারকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রিষড়া থানার পুলিশও। ২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রিষড়া। ইটবৃষ্টি, বোমাবাজি ও অগ্নিসংযোগেের অভিযোগ ওঠে সেই দিন। পরে সেই ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। সেই মামলার সূত্র ধরেই শাকিরের খোঁজে মঙ্গলবার অপরূপার বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File