Shakib-Al-Hasan | হাসিনার বৈঠকে যোগ দেওয়ার জের, বাংলাদেশে হামলা শাকিবের বাড়িতে, ধরানো হলো আগুনও!

Thursday, August 6 2026, 1:48 pm
Shakib-Al-Hasan | হাসিনার বৈঠকে যোগ দেওয়ার জের, বাংলাদেশে হামলা শাকিবের বাড়িতে, ধরানো হলো আগুনও!
highlightKey Highlights

আজ, ৫ অগস্ট নয়া দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন শাকিব। ভিডিয়োয় তাঁকে দেখা যায়। ঠিক তারপরই হামলা হল শাকিবের বাংলাদেশের পৈত্রিক বাড়িতে।


বাংলাদেশে নতুন করে অশান্তি। বুধবার রাতে বাংলাদেশের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লিগের নেতা সাংসদ শাকিব আল হাসানের বাড়িতে হামলা হয়। স্থানীয় সূত্রে খবর, রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ শাকিব-আল-হাসানের মাগুরার কেশবমোড়ে বাড়িতে হামলা করে কিছু দুষ্কৃতী। অভিযোগ, শাকিবের পৈত্রিক বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা, বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাও ছোড়া হয়। দুষ্কৃতীরা বাড়ির লোহার গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। যদি কোনো হতাহতের খবর নেই। পদ্মাপাড়ে পালাবদলের পর কার্যত আড়ালেই ছিলেন সংসদ ক্রিকেটার শাকিব। ৫ অগস্ট নয়া দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন শাকিব। ভিডিয়োয় তাঁকে দেখাও যায়। ঠিক তারপরই হামলা হল শাকিবের পৈত্রিক বাড়িতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File