Shakib Al Hasan | "সরকারের পক্ষ থেকে বড় ভুল হয়েছে"- বিশ্বকাপ নিয়ে ইউনুসকে তুলোধোনা ক্রিকেটার শাকিবের
Thursday, April 30 2026, 3:35 am

Key Highlightsতারেক সরকার ইউনুসের মতো ভুল করবেন না বলে আশাবাদী তিনি। শাকিব বললেন, সরকারের ওই ভুল সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট ধাক্কা।
ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়ে ইউনুস সরকারের সমালোচনা করলেন শাকিব আল হাসান। প্রাক্তন বাংলাদেশ অধিনায়কের কথায়, “একজন বাংলাদেশি হিসেবে এই দেশের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে দেখা আমাদের কাছে স্বপ্নের মতো। তাই বাংলাদেশ ক্রিকেটের কাছে এটা বড় ধাক্কা। আমি মনে করি এতে বিরাট ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের।” শাকিবের কথায়, “বাংলাদেশের বেশিরভাগ মানুষ ক্রিকেটপ্রেমী। আমি মনে করি দায়িত্বে থাকা সরকারের পক্ষ থেকে এটা বড় ভুল হয়েছে। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে বড় ক্ষতি হয়েছে ক্রিকেটের।”
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ পুলিশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- মহম্মদ ইউনুস
- ক্রিকেটার
- ক্রিকেট
- টি টোয়েন্টি বিশ্বকাপ


