North Bengal | যুদ্ধ লাগলেও বিচ্ছিন্ন হবে না যোগাযোগ, সেবকে তিস্তার ওপর তৈরী হচ্ছে ৮৪৪ কোটির ৬ লেনের নতুন সেতু!

Sunday, September 13 2026, 1:56 pm
North Bengal | যুদ্ধ লাগলেও বিচ্ছিন্ন হবে না যোগাযোগ, সেবকে তিস্তার ওপর তৈরী হচ্ছে  ৮৪৪ কোটির ৬ লেনের নতুন সেতু!
highlightKey Highlights

উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সেবকে তিস্তা নদীর ওপর তৈরি হতে চলেছে ৬ লেনের নতুন সেতু।


উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সেবকে তিস্তা নদীর ওপর তৈরি হতে চলেছে ৬ লেনের নতুন সেতু। ৮৪৪ কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) পরিচালিত এই প্রকল্পের জমি অধিগ্রহণ শেষ হলে পুজোর পরেই কাজ শুরু হবে। ঐতিহাসিক করোনেশন সেতুর বিকল্প হিসেবে সেতু ও সংযোগকারী রাস্তা মিলিয়ে মোট ৬.৮৫ কিলোমিটার দৈর্ঘ্য হবে এই প্রকল্পের। সেতুটি চালু হলে সেবক-সিকিম রুটে যাতায়াত অনেক সহজ হবে।বিশেষজ্ঞদের মতে, এই সেতু নির্মিত হলে উত্তর-পূর্ব ভারতের 'চিকেনস নেক'-এর নিরাপত্তা আরও জোরদার হবে। যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা অটুট রাখতেই এই কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File