Cyclone Akvan | ‘আকভান’-এর জেরে বাতিল বন্দে ভারত-সহ একাধিক ট্রেন, বদলাল সময়সূচি!

Thursday, November 19 2026, 3:00 pm
Cyclone Akvan | ‘আকভান’-এর জেরে বাতিল বন্দে ভারত-সহ একাধিক ট্রেন, বদলাল সময়সূচি!
highlightKey Highlights

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক ট্রেন বাতিল ও একটি ট্রেনের সময় বদলাল দক্ষিণ-পূর্ব রেল।


ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক ট্রেন বাতিল ও একটি ট্রেনের সময় বদলাল দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার খড়্গপুর ডিভিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বাতিল হয়েছে ১২৮৮১ শালিমার–পুরী ও ১৮০১৭ ভঞ্জপুর–পুরী এক্সপ্রেস। ২০ নভেম্বর বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে ১৮৪০১ বাংরিপোসি–পুরী এক্সপ্রেস, ২২৮৯৫/২২৮৯৬ হাওড়া–পুরী–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ৬৮৪৪১ জলেশ্বর–পুরী মেমু এবং ৬৮১৮৫/৬৮১৮৬, ৬৮১৮৭/৬৮১৮৮ ও ৬৮১৮৯/৬৮১৯০ বালেশ্বর–গোপীনাথপুর নীলগিরি–বালেশ্বর মেমু। অন্যদিকে, ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টার পরিবর্তে ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে ১২৮৩৭ হাওড়া–পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। যাত্রীদের ট্রেনের সর্বশেষ তথ্য ও সময় জেনে নেওয়ার অনুরোধ করেছে রেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File