Fugitive Criminals | সাত বছরে বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন ফেরার অভিযুক্তকে ফিরিয়ে আনা হয়েছে দেশে, দাবি কেন্দ্রের!

Tuesday, August 4 2026, 3:30 pm
Fugitive Criminals | সাত বছরে বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন ফেরার অভিযুক্তকে ফিরিয়ে আনা হয়েছে দেশে, দাবি কেন্দ্রের!
highlightKey Highlights

মাত্র সাত বছরে বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন ফেরার অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করল কেন্দ্রীয় সরকার।


মাত্র সাত বছরে বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন ফেরার অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্তাদের উদ্ধৃতি দিয়ে PIB-তে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, কড়া আইন, প্রযুক্তির ব্যবহার এবং রাজনৈতিক সদিচ্ছার জোরেই ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে বিপুল সংখ্যক ফেরার অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, আগে মাত্র ৩৭টি দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি ছিল। ফেরার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলাদা কোনও আইনও ছিল না। ২০০৪ থেকে ২০১৩-র মধ্যে গড়ে প্রতি বছরে মাত্র ৪ জন ফেরার অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। ২০১৮-য় ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স আইন লাগু হওয়ার পরে পরিস্থিতি বদলায়। ২০১৯-এ NIA-র হাতে আরও ক্ষমতা দেওয়া হয়। লাগু হয় ইউএপিএ (সংশোধনী) আইনও। আর্থিক দিক থেকেও একাধিক কড়া পদক্ষেপের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০১৯ থেকে ২০২৬-এর মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ১৭ হাজার ৮৭৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ১৮ হাজার ৭৬২ কোটি টাকার অর্থ ও সম্পদ উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার কাছে ফেরত দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File