Doosra | বায়োপিক মুক্তির আগেই ধাক্কা, হাই কোর্টে খারিজ সিনেমা নিয়ে সৌরভের আবেদন!
Friday, October 23 2026, 9:59 am

Key Highlightsসৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন ও কেরিয়ারের বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি ছবি ‘দুসরা’-র মুক্তি আটকাতে চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন ও কেরিয়ারের বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি ছবি ‘দুসরা’-র মুক্তি আটকাতে চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। ফলে শুক্রবারই দেশজুড়ে হিন্দি ও ইংরাজিতে মুক্তি পাচ্ছে ছবিটি। সৌরভের অভিযোগ ছিল, ২০০২ ন্যাটওয়েস্ট ট্রফি জয় এবং লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর মতো তাঁর জীবনের নানা ঐতিহাসিক মুহূর্ত বিনা অনুমতিতে এই ছবিতে ব্যবহার করা হয়েছে, যা তাঁর ব্যক্তিগত অধিকারের পরিপন্থী এবং তাঁর নিজের আসন্ন বায়োপিক ‘দাদা’-র ব্যবসায়িক ক্ষতি করতে পারে। আদালত মুক্তির অনুমতি দিলেও এই বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানা গিয়েছে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- সৌরভ গাঙ্গুলি
- বিনোদন
- দিল্লি হাইকোর্ট


