Special Train | পুজোয় কৃষ্ণনগর-রানাঘাট শাখায় চলবে একগুচ্ছ বিশেষ ট্রেন, জানুন সময়সূচি!

Saturday, October 17 2026, 8:58 am
Special Train | পুজোয় কৃষ্ণনগর-রানাঘাট শাখায় চলবে একগুচ্ছ বিশেষ ট্রেন, জানুন সময়সূচি!
highlightKey Highlights

দুর্গাপুজোয় শহরতলি ও মফসসল থেকে ঠাকুর দেখতে আসা মানুষের ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিল রেল।


দুর্গাপুজোয় শহরতলি ও মফসসল থেকে ঠাকুর দেখতে আসা মানুষের ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিল রেল। শিয়ালদহ মেইন লাইনে কৃষ্ণনগর, রানাঘাট ও কল্যাণী শাখায় একাধিক স্পেশাল ইএমইউ লোকাল চালানো হবে। ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে।রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ও রানাঘাট এবং কল্যাণীমুখী একাধিক সন্ধ্যার ও রাতের ট্রেন রয়েছে। পাশাপাশি গভীর রাতে রানাঘাট, কৃষ্ণনগর ও নৈহাটির মধ্যেও বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। রাতে মণ্ডপ দর্শন শেষে বাড়ি ফেরা নিয়ে যাত্রীদের যে দুশ্চিন্তা থাকে, এই বাড়তি ট্রেনগুলির ফলে তা অনেকটাই দূর হবে বলেই আশা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File