Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ও এসএফআইয়ের পৃথক মিছিলে রণক্ষেত্র পরিস্থিতি, ভাঙল গর্বের প্রতীক!

Thursday, August 20 2026, 11:05 am
Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ও এসএফআইয়ের পৃথক মিছিলে রণক্ষেত্র পরিস্থিতি, ভাঙল গর্বের প্রতীক!
highlightKey Highlights

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ও এসএফআইয়ের পৃথক মিছিল ঘিরে রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠল এলাকা।


বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ও এসএফআইয়ের পৃথক মিছিল ঘিরে রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। ক্ষতি হয়েছে বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত প্রতীকের কিছু অংশ। তার চারপাশের বলয়টি ভেঙে গিয়েছে। শোনা যায়, এই প্রতীক তৈরি করেছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী নন্দলাল বসু। এদিন দুপুরে দুই ছাত্র সংগঠনের মিছিল মুখোমুখি হওয়ার উপক্রম হতেই পুলিশ মিছিল আটকে দেয়। এইট বি থেকে এসএফআই-ও বিশ্ববিদ্যালয়ের দিকে মিছিল করে এগোনোর চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডে আটকে পড়ে এসএফআইরা। আবার এবিভিপির যে সদস্যরা এইট বি-তে ছিলেন, তাঁরা সরাসরি হেঁটে পৌঁছে যান বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের কাছে। গেটে উঠে নিজেদের সংগঠনের পতাকা তুলে ফেলেন। অন্যদিকে, এসএফআইয়ের কয়েকজন সদস্যও সেখানে পৌঁছে পতাকা তোলার বিরোধিতা করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File