Share Market | সপ্তাহের প্রথম দিনেই ১২০০ পয়েন্ট বাড়ল Sensex, ৮ লক্ষ কোটি টাকার লাভ!
Monday, June 15 2026, 8:08 am

Key Highlightsসপ্তাহের প্রথম দিনেই বড় অঙ্কের বৃদ্ধি হলো দেশের শেয়ার বাজারে।
সপ্তাহের প্রথম দিনেই বড় অঙ্কের বৃদ্ধি হলো দেশের শেয়ার বাজারে। সোমবার বাজার খোলার পরেই লাফিয়ে বেড়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জের বিভিন্ন ধরনের ইনডেক্স। শেষ ক্লোজ়িংয়ের তুলনায় ১.৫৯ শতাংশ বা ১১৯৭ পয়েন্ট হায়ারে এ দিন ওপেনিং হয় সেনসেক্সের। এই বৃদ্ধির জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের এই বেঞ্চমার্ক ইনডেক্স পৌঁছেছে ৭৬,৭২৫ পয়েন্টে। অন্য দিকে ৩৬২ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ বৃদ্ধির জেরে নিফটি৫০ ছুঁয়েছে ২৩,৯৮৫ পয়েন্ট। এই বিপুল বৃদ্ধির জেরে বিএসই লিস্টেড স্টকগুলির সম্মিলিত মার্কেট ক্যাপ বেড়েছে ৮ লক্ষ কোটি টাকা। দুই স্টক এক্সচেঞ্জের অধিকাংশ ইনডেক্সই পজ়িটিভে রয়েছে।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- শেয়ার বাজার
- সেনসেক্স


