Share Market | সেনসেক্স বাড়লো ৯১৮ পয়েন্ট, নিফটি৫০ বাড়লো ২৭০ পয়েন্ট! ইরান-আমেরিকার শান্তি চুক্তি প্রভাব পড়লো শেয়ার বাজারে?

Monday, May 25 2026, 7:11 am
Share Market | সেনসেক্স বাড়লো ৯১৮ পয়েন্ট, নিফটি৫০ বাড়লো ২৭০ পয়েন্ট! ইরান-আমেরিকার শান্তি চুক্তি প্রভাব পড়লো শেয়ার বাজারে?
highlightKey Highlights

সপ্তাহের প্রথম দিনেই ট্রেডিং সেশনেই বড় অঙ্কের বৃদ্ধি হলো দেশের শেয়ার বাজারে।


সপ্তাহের প্রথম দিনেই ট্রেডিং সেশনেই বড় অঙ্কের বৃদ্ধি হলো দেশের শেয়ার বাজারে। বাজার খোলার পরেই ১ শতাশের বেশি বেড়েছে সেনসেক্স ও নিফটি৫০। সোমবার বাজার খোলার ১০ মিনিটের মধ্যে নিফটি৫০ বেড়েছিল ২৭০ পয়েন্ট বা ১.১৪ শতাংশ। এই বৃদ্ধির জেরে নিফটি৫০ পৌঁছেছিল ২৩,৯৮৯ পয়েন্টে। এটাই সোমবারের ইন্ট্রাডে ট্রেডিংয়ে নিফটি৫০-র সর্বোচ্চ পয়েন্ট। সেনসেক্স বেড়েছিল ৯১৮ পয়েন্ট বা ১.২১ শতাংশ। এই বৃদ্ধির জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স ছুঁয়েছিল ৭৬,৩৩৪ পয়েন্ট। সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সমস্ত সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরান-আমেরিকার শান্তি চুক্তি নিয়ে অগ্রগতি-সহ একাধিক ফ্যাক্টর শেয়ার মার্কেটে পজ়িটিভ ভাইবের পিছনে ভূমিকা নিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File