Stock Market | শেয়ারবাজারে ধস! এক দিনেই উবে গেল ১০ লক্ষ কোটি টাকার মূলধন!

Friday, October 9 2026, 9:00 am
Stock Market | শেয়ারবাজারে ধস! এক দিনেই উবে গেল ১০  লক্ষ কোটি টাকার মূলধন!
highlightKey Highlights

রেপো রেট বৃদ্ধি, চড়া বন্ড ইল্ড এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে রক্তাক্ত হয়েছে দালাল স্ট্রিট।


রেপো রেট বৃদ্ধি, চড়া বন্ড ইল্ড এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে রক্তাক্ত হয়েছে দালাল স্ট্রিট। এক দিনেই বিনিয়োগকারীদের প্রায় দশ লক্ষ কোটি টাকার মূলধন উবে গেছে। সেনসেক্স ১,০৪৫ পয়েন্ট কমে ৭১,৫৯৩ এবং নিফটি ৩৭১ পয়েন্ট কমে ২২,২৩১ পয়েন্টে বন্ধ হয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রিজ়ার্ভ ব্যাঙ্ক রেপো রেট ০.২৫ শতাংশ বাড়ানোয় এবং মার্কিন বন্ড ইল্ড ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিতে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির হিড়িক পড়েছে। পাশাপাশি, বিদেশি লগ্নিকারীদের টানা শেয়ার বিক্রির ফলে বাজারের সূচকগুলি তলানিতে ঠেকেছে। আগামী দিনে বাজারের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File