Share Market | সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে ধস! সেনসেক্স কমলো ১০০০ পয়েন্ট, কী কারণে এই অবস্থা?

Monday, May 18 2026, 7:13 am
Share Market | সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে ধস! সেনসেক্স কমলো ১০০০ পয়েন্ট, কী কারণে এই অবস্থা?
highlightKey Highlights

সোমবার সকাল ১০টা নাগাদ সেনসেক্স কমেছিল ১০০০ পয়েন্টের বেশি। নিফটি৫০ কমেছিল ৩০০ পয়েন্টের বেশি।


সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে ধস। সোমবার সকাল ১০টা নাগাদ সেনসেক্স কমেছিল ১০০০ পয়েন্টের বেশি। নিফটি৫০ কমেছিল ৩০০ পয়েন্টের বেশি। তবে বেলা ১১টার সময় সেই পর্যায় থেকে কিছুটা উন্নতি হয়েছে এই দুই সূচকের। এই সময়ে সেনসেক্স রয়েছে ৭৪,৬৮৬ পয়েন্টে, যা শেষ ক্লোজ়িংয়ের তুলনায় ৫৫১ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ কম। অন্য দিকে নিফটি৫০ রয়েছে ২৩,৪৬০ পয়েন্টে। যা শেষ ক্লোজ়িংয়ের তুলনায় ১৮৩ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কম। পশ্চিম এশিয়ায় টেনশন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, টাকার দরে পতন, গ্লোবাল মার্কেট ডাউন, ইউএস বন্ড শক্তিশালী হওয়ার কারণে শেয়ার বাজারের এই অবস্থা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File