U19 Asia Cup | সেওয়াগপুত্রের ১৬০ রানের ঝোড়ো ইনিংস, এশিয়া কাপের সেমিফাইনালে ভারত!

Tuesday, November 10 2026, 2:43 pm
U19 Asia Cup | সেওয়াগপুত্রের ১৬০ রানের ঝোড়ো ইনিংস, এশিয়া কাপের সেমিফাইনালে ভারত!
highlightKey Highlights

ধৈর্য ধরে ব্যাট করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুরন্ত সেঞ্চুরি করলেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর সেওয়াগ।


বাবার মতো মারকাটারি না হলেও শুরুতে ধৈর্য ধরে ব্যাট করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুরন্ত সেঞ্চুরি করলেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর সেওয়াগ। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ওপেন করতে নেমে ১৬৮ বলে ১৭টি চার ও ৭টি ছয়ের সাহায্যে ১৬০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর এই লড়াকু ইনিংসে ভর করেই ভারত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩০৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ২৩৯ রানেই গুটিয়ে যায় আমিরশাহির ইনিংস। ভারতের হয়ে ঈশান সুদ চার উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ৭০ রানে ম্যাচ জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। শেষ চারে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File