Howrah | হাওড়ায় জারি ১৬৩ ধারা, কবে থেকে কবে পর্যন্ত কার্যকর থাকবে একাধিক বিধিনিষেধ?

Monday, April 27 2026, 7:45 am
Howrah | হাওড়ায় জারি ১৬৩ ধারা, কবে থেকে কবে পর্যন্ত কার্যকর থাকবে একাধিক বিধিনিষেধ?
highlightKey Highlights

আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট, তার আগেই হাওড়া জেলায় শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে ১৬৩ ধারা জারি করল প্রশাসন।


আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট, তার আগেই হাওড়া জেলায় শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে ১৬৩ ধারা জারি করল প্রশাসন। জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিক পি. দীপাপ প্রিয়া এই নির্দেশ জারি করেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জেলায় একাধিক বিধিনিষেধ কার্যকর থাকবে। জানা গিয়েছে, এই সময়কালের মধ্যে কোনও রাজনৈতিক সভা, মিছিল, প্রচার বা সমাবেশ করা যাবে না। বাইরে থেকে আসা রাজনৈতিক কর্মী বা প্রচারকারীদের জেলায় অবস্থান করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File