Sealdah Station | আলাদা আলাদা স্টেশনের জন্য আলাদা আলাদা গেট! ভোলবদল শিয়ালদহের
Thursday, July 30 2026, 2:50 pm

Key Highlightsশিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য নতুন গেট। আলাদা আলাদা স্টেশনের জন্য আলাদা আলাদা আলাদা গেটের ঘোষণা শিয়ালদহ ডিআরএম-এর।
বদলাচ্ছে শিয়ালদহ স্টেশনের হালহকিকত। বৃহস্পতিবার স্টেশনের পরিকাঠামো সংক্রান্ত একাধিক নতুন ঘোষণা করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। আলাদা আলাদা স্টেশনের জন্য আলাদা আলাদা আলাদা গেটের ঘোষণা শিয়ালদহ ডিআরএম-এর। ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মের জন্য শুক্রবার থেকেই চালু হচ্ছে নতুন গেট। প্রফুল দ্বার: ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের জন্য, মেইন গেট: ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মের জন্য, সাউথ গেট: ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মের জন্য, সেন্ট্রাল গেট: ৯ ও ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মের জন্য। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের লাগেজ নিয়ে যাতায়াতের সুবিধার জন্য ৪০০ বর্গ মিটারের একটি জায়গা করা হয়েছে। বিমানবন্দরের মতো আধুনিক শৌচাগার কমপ্লেক্স হবে স্টেশন চত্বরে। যাত্রীদের জন্য নতুন বোর্ডিং ও ডি-বোর্ডিংয় পয়েন্টও হবে, ঘোষণা কতৃপক্ষের।


