Sealdah Station | সাত সকালে শিয়ালদহ স্টেশনের ফুড কোর্টে আগুন! তুঙ্গে আতঙ্ক!

Monday, August 31 2026, 8:26 am
Sealdah Station | সাত সকালে শিয়ালদহ স্টেশনের ফুড কোর্টে আগুন! তুঙ্গে আতঙ্ক!
highlightKey Highlights

সোমবার সকালে শিয়ালদহ স্টেশনের বাইরের এক ফুড কোর্টে আচমকা আগুন লাগায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।


সোমবার সকালে শিয়ালদহ স্টেশনের বাইরের এক ফুড কোর্টে আচমকা আগুন লাগায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। সকাল সাড়ে নয়টা নাগাদ দক্ষিণ শাখার গেটের কাছের ফুড কোর্ট থেকে কালো ধোঁয়া বের হতে দেখে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন ও রেল পুলিশ। কাচ ভেঙে ও ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রাথমিক ভাবে অনুমান, ফুড কোর্টের রান্নাঘর থেকে লেগেছে আগুন। শর্টসার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান। এদিকে দমকলের অভিযোগ, ফুড কোর্টের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা অকেজো ছিল এবং স্টেশন থেকেও জল মেলেনি। আগুন আপাতত নিয়ন্ত্রণে আসলেও এখনও ধোঁয়া রয়েছে ফুড কোর্টে। চলছে কুলিং প্রসেস। ব্যস্ত সময়ে ট্যাক্সি স্ট্যান্ড ও স্টেশনের প্রবেশপথ ঘিরে ফেলায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File