Sealdah North Bengal Trains | ৬২ ঘণ্টা পর চালু হলো শিয়ালদহ-উত্তরবঙ্গ ট্রেন পরিষেবা! কোন কোন ট্রেন চলবে আজ?
Saturday, September 5 2026, 5:12 pm

Key Highlightsপূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ চারটি ট্রেন শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে৷
নিউ ফরাক্কা স্টেশনে টানা বৃষ্টির জেরে রেল লাইনের একাংশে ধস নামার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল মেরামতির কাজ। শনিবার সন্ধ্যায় প্রয়োজনীয় সমস্ত সুরক্ষা পরীক্ষার পর স্বাভাবিক ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। আজ চারটি ট্রেন শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে৷ ট্রেনগুলি হলো: কাঞ্চনকন্যা এক্সপ্রেস (রাত ৮.৩০), গৌড় এক্সপ্রেস (রাত ১০.০৫), দার্জিলিং মেল (রাত ১০.১৫), পদাতিক এক্সপ্রেস (রাত ১১.২০)। প্রত্যেকটি ট্রেনই নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ির দিকে যাবে।


