Sealdah | ভাইরাল রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, কী পাওয়া গেলো?

Saturday, October 31 2026, 6:52 am
Sealdah | ভাইরাল রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, কী পাওয়া গেলো?
highlightKey Highlights

শনিবার সাতসকালে NRS হাসপাতাল সংলগ্ন এলাকার এই দোকানে হানা দেন আধিকারিকরা।


ভাইরাল পরোটা বিক্রেতা রাজুদার দোকানে হানা কধ্য সুরক্ষা দপ্তরের অফিসারদের। শনিবার সাতসকালে NRS হাসপাতাল সংলগ্ন এলাকার এই দোকানে হানা দেন আধিকারিকরা। তাঁদের দাবি, পরোটা বিক্রির কোনও লাইসেন্স নেই রাজুদার কাছে। ল্যাব টেস্টের জন্য পরোটার দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করেছেন আধিকারিকরা। তাঁকে সার্জিকাল ক্যাপ পরার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও এদিন সকালে শিয়ালদহ স্টেশন চত্বরের একাধিক দোকানে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তর। বেশ কিছু দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। সূত্রের খবর, মোট ১০০টি সিঙারা, কচুরির ডাল, তরকারি, পচা চিকেন, মাছের ডিম ফেলে দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File