Sealdah Division | অফিস টাইমে বাড়ানো হচ্ছে একগুচ্ছ লোকাল ট্রেন, স্বস্তিতে শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা

Wednesday, March 11 2026, 5:17 pm
Sealdah Division | অফিস টাইমে বাড়ানো হচ্ছে একগুচ্ছ লোকাল ট্রেন, স্বস্তিতে শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা
highlightKey Highlights

১৬ মার্চ সোমবার থেকে শিয়ালদহ থেকে গেদেগামী ও গেদে থেকে শিয়ালদহগামী নতুন পরিষেবা শুরু করা হচ্ছে। রেলের বক্তব্য হাজার হাজার দৈনিক যাত্রী এই পরিষেবায় উপকৃত হবেন।


রেলমন্ত্রক সূত্রে খবর, ১৬ মার্চ সোমবার থেকে শিয়ালদহ থেকে গেদেগামী ও গেদে থেকে শিয়ালদহগামী নতুন পরিষেবা শুরু করা হচ্ছে। ৩১২২৭ শিয়ালদহ-বারাকপুর লোকাল এবার থেকে গেদে পর্যন্ত যাত্রা করবে। নতুন সময় সূচি হিসাবে ট্রেনটি ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসাবে ছাড়বে। শিয়ালদহ থেকে সকাল ৯টা ২৮ মিনিটে ছাড়বে। গেদেয় পৌঁছবে ১২টা ৭ মিনিটে। একইভাবে ৩১২২৬ নম্বর ট্রেনটি এবার থেকে ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসাবে চলবে। গেদে থেকে সকাল ৮টা ২৬ মিনিটে ছেড়ে ১০টা ৫৭ মিনিটে শিয়ালদহে পৌঁছবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File